মেধাবী
Toggle menu

'গ্রিন ক্লাইমেট ফান্ড' কততম জলবায়ু সম্মেলনে গঠিত হয়?

সঠিক উত্তর
১৬-তম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গ্রিন ক্লাইমেট ফান্ড
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) - কর্তৃক গঠিত একটি তহবিল। শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।

➧ এক নজরে গ্রিন ক্লাইমেট ফান্ড

প্রতিষ্ঠাকাল : ২০১০ সাল
প্রতিষ্ঠার স্থান : কানকুন, মেক্সিকো
প্রতিষ্ঠাকালীন সম্মেলন : COP-16
সদরদপ্তর : ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
(২০১৩ সালে এর স্থায়ী দপ্তর স্থাপিত হয়)
তহবিলের পরিমাণ : ১০০ বিলিয়ন মার্কিন ডলার

⤇ ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেন - এ অনুষ্ঠিত COP - এর ১৫-তম সম্মেলনে (COP-15) গ্রিন ক্লাইমেট ফান্ড তৈরীর অঙ্গীকার করে UNFCCC স্বাক্ষর করা ১৯৭টি পক্ষ।
⤇ ২০১০ সালে মেক্সিকোর কানকুনে COP - এর ১৬-তম সম্মেলনে (COP-16) জলবায়ুর পরিবর্তন - এর প্রভাব মোকাবেলায় এই তহবিল গঠিত হয়।
⤇ ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত COP-17 - এ এই তহবিল পরিচালনা সংক্রান্ত নীতি প্রণয়ন ও গ্রহন করা হয়।
⤇ গ্রিন ক্লাইমেট ফান্ড - গঠনের উদ্দেশ্য হচ্ছে - অনুন্নত ও উন্নয়নশীল দেশ সমূহকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা করা।
⤇ গ্রিন ক্লাইমেট ফান্ড - থেকে অর্থ সহায়তা প্রাপ্তির জন্য অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যথা -
• Least Developed Countries (LDCs),
• Small Island Developing States (SIDS) ও
• আফ্রিকান দেশ সমূহ।

তথ্যসূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

২৩-তম
১৭-তম
১৬-তম সঠিক
১৯-তম

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড