এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
জাহাজ রপ্তানি:
- বাংলাদেশের বেসরকারি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘আনন্দ শিপইয়ার্ড’ তুরস্কে ‘ওয়েস ওয়্যার’ জাহাজ রপ্তানি করে।
- জাহাজটি ৭ সেপ্টেম্বর, ২০২৫ আনুষ্ঠানিকভাবে তুরস্কের বিখ্যাত কোম্পানি ‘নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড’র কাছে হস্তান্তর করে।
- জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট এবং গভীরতা ২৫ ফুট।
- এটি প্রতি ঘণ্টায় ১২ নট গতিতে ৫,৫০০ টন পণ্য বহন করতে সক্ষম।
- জাহাজটি ইস্পাতের কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য এবং রাসায়নিক পদার্থসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পরিবহনের জন্য উপযুক্ত।
উল্লেখ্য,
- ২০০৮ সালে আনন্দ শিপইয়ার্ড ডেনমার্কে কন্টেইনার জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানির মাধ্যমে সমুদ্রগামী জাহাজ রপ্তানিকারক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে।
- বিশ্ববাজারে প্রবেশ করার পর থেকে এখন পর্যন্ত দেশি–বিদেশি ক্লায়েন্টদের কাছে ৩৫০টিরও বেশি জাহাজ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড