• ইসলাম খান চিশতি: - মুঘল সম্রাট জাহাঙ্গীর ইসলাম খান চিশতি বাংলার সুবাদার নিযুক্ত করেন। - ইসলাম খান চিশতীর মূল কৃতিত্ব হচ্ছে তিনি সমগ্র বাংলাদেশে এবং প্রতিবেশী কামরূপ এবং কাছাড়ে মুঘল অধিকার প্রতিষ্ঠা করেন। - তিনি বার ভূঁইয়াদের দমন করেন এবং সকল ভূঁইয়া বা জমিদারকে পরাজিত করলে বাংলা মুঘল সাম্রাজ্যের একটি সুবা বা প্রদেশে পরিণত হয়। - তিনি ছিলেন ফতেহপুর সিক্রির শয়খ সলীম চিশতীর পৌত্র, তিনি সম্রাট জাহাঙ্গীরের সমবয়সী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। - ইসলাম খান রাজমহল থেকে রাজধানী ঢাকায় নিয়ে আসেন। - ১৬১০ সালে তিনি ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন। - তিনি এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। - ইসলাম খান বাংলার জমিদারদেরকে দমন করে বাংলাদেশকে সম্পূর্ণরূপে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন।
উল্লেখ্য, - ঢাকা পাঁচবার বাংলার রাজধানী হয়। - ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১ সাল।
উৎস: বাংলাদেশ ইতিহাস ও সভ্যতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্তবিশ্ববিদ্যালয়।