দশমিক সংখ্যা ১২১ কে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে সেটি কত হবে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১১১১০০১
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১১১১০০১
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরঃ
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে-
ধাপ-১ঃ সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-২ঃ ধাপ-১ ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে।
ধাপ-৩ঃ ধাপ-১ এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-৪ঃ ধাপ-৩ এর ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে।
এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শুন্য (0) হয়।
অতঃপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণসংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।
এখানে,
১২১/২ = ৬০, ভাগশেষ ১
৬০/২ = ৩০, ভাগশেষ ০
৩০/২ = ১৫, ভাগশেষ ০
১৫/২ = ৭, ভাগশেষ ১
৭/২ = ৩, ভাগশেষ ১
৩/২ = ১, ভাগশেষ ১
১/২ = ০, ভাগশেষ ১↑
∴ (১২১)১০ = (১১১১০০১)২
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন