‘অনু’ কী ধরনের উপসর্গ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সংস্কৃত
সঠিক উত্তর
সঠিক উত্তর: সংস্কৃত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘অনু’ সংস্কৃত উপসর্গ।
• ‘অনু’ উপসর্গ শব্দের পূর্বে বসে বিভিন্ন অর্থ প্রকাশ করে।
- যেমন-
১. পশ্চাৎ অর্থে:
- অনুশোচনা,
- অনুগামী,
- অনুজ,
- অনুচর,
- অনুতাপ,
- অনুকরণ।
২. সাদৃশ্য অর্থে:
- অনুবাদ,
- অনুরূপ,
- অনুকার।
৩. পৌনঃপুন্য অর্থে
- অনুক্ষণ,
- অনুদিন,
- অনুশীলন।
৪. সঙ্গে অর্থে
- অনুকূল,
- অনুকম্পা।
• তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
- সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি-
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন