মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের নকশাকার কে?

সঠিক উত্তর

কামরুল হাসান

সঠিক উত্তর: কামরুল হাসান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কামরুল হাসান:
- কামরুল হাসান একজন খ্যাতনামা চিত্রশিল্পী।
- তিনি ১৯২১ সালের ২ ডিসেম্বর তাঁর পিতার কর্মস্থল কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তিনি ‘পটুয়া কামরুল হাসান’ নামে বিশেষভাবে পরিচিত।
- কামরুল হাসান বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন।
- বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের নকশাকার কামরুল হাসান।
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশাও তিনি করেন।
- বিমানের বিখ্যাত “বলাকা” লোগোটি তাঁরই নকশা করা।
- তাঁর চিত্রকলার প্রধান উপাদান ছিল নর-নারী, পশুপাখি (বিশেষ করে গরু ও শৃগাল), সাপ এবং প্রকৃতি।
- তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে: ‘রায়বেশে নৃত্য’, ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’, ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ ইত্যাদি।
- তাঁর ‘তিন কন্যা’ ও ‘নাইওর’ চিত্রকর্ম অবলম্বনে যথাক্রমে ১৯৮৫ সালে যুগোস্লাভ সরকার এবং ১৯৮৬ সালে বাংলাদেশ সরকার ডাকটিকিট প্রকাশ করে।

অন্যদিকে,
- সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবধায়ক ছিলেন - জয়নুল আবেদীন।
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের নকশাকার- এন. এন. সাহা।
- বাংলাদেশের অন্যতম কার্টুনিস্ট হলেন - রফিকুন্নবী।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. এন. এন. সাহা
  2. রফিকুন্নবী
  3. জয়নুল আবেদীন
  4. কামরুল হাসান সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল