জাতিসংঘ নিরাপত্তা পরিষদ:- নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি নিষেধাজ্ঞা, শক্তির ব্যবহারের অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত নিতে পারে।
- বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১৫ সদস্য নিয়ে গঠিত।
- ১৫ সদস্যের মধ্যে স্থায়ী সদস্য দেশ ৫টি এবং ১০টি দেশ অস্থায়ী।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।
- ১৫ সদস্যের অপর ১০টি দেশ অস্থায়ী। এর মধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়।
- ভৌগলিক প্রতিনিধিত্ব নিশ্চিতে এই আসনগুলো আঞ্চলিক গ্রুপের জন্য বরাদ্দ থাকে।
সম্প্রতি,
- ২০২৬-২৭ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুনভাবে জায়গা পেয়েছে পাঁচটি দেশ। - দেশগুলো হলো- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া।
- নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হবে দেশগুলো।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
[LINK]