রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: The Song Offerings
সঠিক উত্তর
সঠিক উত্তর: The Song Offerings
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• রবীন্দ্রনাথ ঠাকুর The Song Offerings গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
----------
• 'গীতাঞ্জলি' ও রবীন্দ্রনাথ ঠাকুর:
- গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
- এটি ১৯১০ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
- বাংলা গীতাঞ্জলি মূলত ১৫৭টি গীতিকবিতার সংকলন।
- এর রচনাকাল ১৯০৮–১৯০৯।
- এ গ্রন্থে ভক্তি, আত্মসমর্পণ, মানবপ্রেম ও আধ্যাত্মিক চেতনার গভীর প্রকাশ ঘটেছে।
- বাংলা গীতাঞ্জলি অবলম্বনে রবীন্দ্রনাথ নিজেই ইংরেজি অনুবাদগ্রন্থ The Song Offerings প্রস্তুত করেন।
- এটি ১৯১২ সালের নভেম্বরে ইংল্যান্ডে প্রকাশিত হয়।
- ইংরেজি সংস্করণটির ভূমিকা লেখেন আইরিশ কবি W. B. Yeats।
- ইংরেজি The Song Offerings গ্রন্থটি ১০৩টি গীতিকবিতার সংকলন।
- এর মধ্যে বাংলা গীতাঞ্জলি থেকে ৫৩টি কবিতা/গান নেওয়া হয়েছে।
- অবশিষ্ট ৫০টি কবিতা রবীন্দ্রনাথের আরও ৯টি কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
- এর মধ্যে গীতিমাল্য থেকে ১৬টি, নৈবেদ্য থেকে ১৫টি, খেয়া থেকে ১১টি, শিশু থেকে ৩টি এবং কল্পনা, চৈতালি, উৎসর্গ, স্মরণ ও অচলায়তন থেকে ১টি করে রচনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি বাংলা গীতাঞ্জলি গ্রন্থের জন্য নয়; বরং এর ইংরেজি অনুবাদ The Song Offerings গ্রন্থের জন্য এই বিশ্বসেরা সাহিত্য সম্মান অর্জন করেন।
- এই অর্জনের মাধ্যমে তিনি প্রথম এশীয় এবং প্রথম অ-ইউরোপীয় নোবেলজয়ী সাহিত্যিক হিসেবে বিশ্বসাহিত্যে অমর হয়ে আছেন।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন