মূল বিষয়বস্তুতে যান

কোন প্রযুক্তিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে হোম অটোমেশন চালু করা হয়?

সঠিক উত্তর

স্মার্ট হোম প্রযুক্তি

সঠিক উত্তর: স্মার্ট হোম প্রযুক্তি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• স্মার্ট হোম প্রযুক্তিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে হোম অটোমেশন চালু করা হয়।

• স্মার্ট হোম প্রযুক্তি:

- স্মার্ট হোম হলো এমন একটি আধুনিক বাসস্থান, যেখানে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বাড়ির বিভিন্ন সিস্টেম যেমন হিটিং, কুলিং, লাইটিং, এবং সিকিউরিটি সিস্টেম রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
- এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হোম অটোমেশন সিস্টেম (Home Automation System) চালু করা হয়, যা বাড়ির বিভিন্ন ডিভাইসকে সমন্বিতভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
- স্মার্ট হোমে টেলিভিশন, এসি, লাইট, ফ্যান, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি ডিভাইস মোবাইল অ্যাপ বা রিমোট কন্ট্রোলিং ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, যা একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম থেকে পরিচালিত হয়।
- উন্নত দেশগুলো যেমন চীন, সিঙ্গাপুর, কোরিয়া ইত্যাদি স্থানে বৈশ্বিক বাসস্থান বা গ্লোবাল রেসিডেন্স তৈরির সময় স্মার্ট হোম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
- নিরাপত্তার জন্য স্মার্ট হোমে আইপি ক্যামেরা ব্যবহার করা হয়, যা রিয়েল-টাইম নজরদারি নিশ্চিত করে।
- রিমোট কন্ট্রোল বা ভয়েস কমান্ডের সাহায্যে গ্যারেজ, দরজা-জানালা খোলা-বন্ধ করা, লাইট, ফ্যান, কম্পিউটার ও টেলিফোন চালু বা বন্ধ করা সম্ভব।
- বাইরে থাকাকালীন, কোনো মেহমান আসলে সিকিউরিটি এলার্ম মোবাইল ফোনে বার্তা পাঠায়, যা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করে।
- স্মার্ট হোমের আরও একটি সুবিধা হলো, কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে চা বানানো, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার এবং ময়লা নিষ্কাশনের কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করা যায়।

• অন্যান্য অপশন আলোচনা:
- অ্যাক্রোবেট রিডার হলো অফিস অটোমেশনে ব্যবহৃত সফটওয়‍্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. স্মার্ট হোম প্রযুক্তি সঠিক
  2. অ্যাক্রোবেট রিডার
  3. ম্যানুয়াল প্রযুক্তি
  4. ভার্চুয়াল প্রযুক্তি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3

    কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

  4. 4কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  5. 5নিচের কোনটি output device নয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল