ব্যতিহার কর্তা: কোনো বাক্যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন: - রাজায়-রাজায় লড়াই। - বাঘে-মহিষে একঘাটে জল খায়।
অন্যদিকে, প্রযোজ্য কর্তা: - যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন: - মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। বাক্যে ‘মা’ প্রযোজক কর্তা, ‘শিশুকে’ প্রযোজ্য কর্তা, ‘চাঁদ দেখাচ্ছেন’ প্রযোজক ক্রিয়া।
প্রযোজক কর্তা: - মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন - শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন।
মুখ্য কর্তা: - যে বা যারা নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে বোঝায়। যেমন: - শৈলি রান্না করছে। - কৃষকেরা ফসল কাটছে। এখানে 'শৈলি' ও 'কৃষকেরা' হচ্ছে মুখ্য কর্তা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।