বিশ্বের কোন গুরুত্বপূর্ণ জলপথ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হরমুজ প্রণালি
সঠিক উত্তর
সঠিক উত্তর: হরমুজ প্রণালি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• হরমুজ প্রণালি:
- হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
- ইরান বিশ্বের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদকারী দেশগুলোর মধ্যে অন্যতম।
- ভৌগোলিকভাবে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত।
- বিশেষ করে হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে, যেখান দিয়ে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ তেল পরিবাহিত হয়।
- দেশটি ক্যাস্পিয়ান সাগর এবং পারস্য উপসাগরের মাঝে অবস্থিত হওয়ায় বিশ্ব জ্বালানি রাজনীতিতে এর প্রভাব অপরিসীম।
- ইরানের সাধারণ সেনাবাহিনীর পাশাপাশি Islamic Revolutionary Guard Corps (IRGC) বা 'সেপাহ' নামে একটি শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে।
- ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে নাতানজ ও বুশেহর উল্লেখযোগ্য।
- ২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিশালী দেশগুলোর সাথে একটি চুক্তি (JCPOA) স্বাক্ষরিত হয়েছিল।
- তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি থেকে বের হয়ে যায়।
-------
উল্লেখ্য,
• ইরান:
- ইরান পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি রাষ্ট্র, যা ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত।
- দেশটির রাজধানী তেহরান।
- ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে পাহলভি রাজবংশের অবসান ঘটে এবং ইরান ইসলামি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়।
- বিপ্লবের নেতা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।
- বিপ্লবের পর শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন।
- বিপ্লবের পর থেকে ইরানের এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরমভাবে অবনতি ঘটে।
- এখানে সর্বোচ্চ ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে।
- ইরানের নতুন এবং বর্তমান সর্বোচ্চ নেতা হলেন মোজতবা খামেনি।
- রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা থাকলেও তিনি সর্বোচ্চ নেতার অধীনে কাজ করেন।
- ২০২৪ সালে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর বর্তমানে মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ইরানের পার্লামেন্ট বা আইনসভা হলো ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি (মজলিস)।
---------
অন্যদিকে,
• জিব্রাল্টার প্রণালী হলো ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোগকারী একটি জলপথ।
- এটি দক্ষিণতম স্পেন এবং উত্তর-পশ্চিমতম আফ্রিকার মধ্যে অবস্থিত।
• বসফরাস একটি প্রণালী যা কৃষ্ণ সাগর ও মারমারা সাগরকে সংযুক্ত করে এবং এশীয় তুরস্কের ( আনাতোলিয়া ) অংশবিশেষকে ইউরোপীয় তুরস্ক থেকে পৃথক করে।
• মালাক্কা প্রণালী- ভারত মহাসাগরের আন্দামান সাগর এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে সংযোগকারী একটি জলপথ।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন