রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে রচিত কাব্য কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বীরাঙ্গনা কাব্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: বীরাঙ্গনা কাব্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'বীরাঙ্গনা' কাব্য:
- মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা কাব্য' বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য, যা ১৮৬২ সালে প্রকাশিত হয়। এই কাব্যে মোট ১১টি পত্র আছে।
- রোমান কবি ওভিদের 'হেরোইদাইদস' কাব্যের অনুকরণে এই কাব্যটি রচিত।
- এই কাব্যে পুরাণের এগারো জন বীরাঙ্গনা নারীর দৃষ্টিকোণ থেকে তাদের স্বামী বা প্রেমাস্পদদের লেখা পত্রের মাধ্যমে নিজের মনের কথা প্রকাশ করা হয়েছে। পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে যেন আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে নিজেদের প্রণয় কামনা ইত্যাদি প্রকাশ করেছে এই কাব্যে।
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন