ক্রায়োসার্জারিতে ব্যবহৃত অতিশীতল তাপমাত্রার মূল উদ্দেশ্য কী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা
সঠিক উত্তর
সঠিক উত্তর: অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ক্রায়োসার্জারিতে অতিশীতল তাপমাত্রা ব্যবহার করে অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
• ক্রায়োসার্জারি (Cryosurgery):
- ক্রায়োসার্জারি হলো অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার একটি চিকিৎসা পদ্ধতি।
- একে ক্রায়োথেরাপিও বলা হয়।
• নামকরণ ও উৎপত্তি:
- গ্রিক শব্দ ‘ক্রায়ো’ অর্থ বরফের মতো ঠান্ডা এবং ‘সার্জারি’ অর্থ হাতের কাজ।
- এই দুটি শব্দ থেকে ক্রায়োসার্জারি শব্দটির উৎপত্তি।
• কার্যপ্রণালী:
- অত্যন্ত নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক কোষ বা টিস্যুকে ধ্বংস করা হয়।
- এ প্রক্রিয়ায় সাধারণত তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়।
• ব্যবহার ক্ষেত্র:
- প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ছানি ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- দীর্ঘদিন ধরে ক্যান্সার চিকিৎসায় এর ব্যবহার রয়েছে।
• ইতিহাস:
- ১৮৪৫ সালে ইংল্যান্ডে জেমস আরনট প্রথম ক্রায়োসার্জারি পদ্ধতির ব্যবহার বর্ণনা করেন।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন তরল নাইট্রোজেন ব্যবহার করেন।
• অন্যান্য অপশন:
- রক্ত সঞ্চালন বৃদ্ধি করা → এটি ক্রায়োসার্জারির উদ্দেশ্য নয়।
- কোষ বিভাজন ত্বরান্বিত করা → ক্রায়োসার্জারি কোষ ধ্বংস করে, বৃদ্ধি নয়।
- শরীরের তাপমাত্রা বৃদ্ধি করা → এখানে বরং তাপমাত্রা কমানো হয়।
উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২) Computer & ICT Cloud, Live Publications.
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন