• জটিল বাক্য নয়- পরিশ্রম কর, তবে ফল পাবে। - এটি একটি যৌগিক বাক্য।
• এর জটিলরূপ: যদি পরিশ্রম কর, তাহলে ফল পাবে।
------------------------ • জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর: সূত্র ক: আশ্রিত খণ্ড বাক্যগুলোকে নিরপেক্ষ খণ্ড বাক্যে পরিণত করতে হবে। সূত্র খ: জটিল বা মিশ্র বাক্যের উপযোগী শব্দ প্রয়োগের মাধ্যমে সবকটি খণ্ডবাক্যের সম্পর্ক বজায় রাখতে হবে। সূত্র গ: সাপেক্ষবাচক সর্বনাম বর্জন করে যোজক পদ ব্যবহারের মাধ্যমে স্বাধীন বাক্যগুলোকে যুক্ত করতে হবে।
যেমন: • জটিল বাক্য: যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। • যৌগিক বাক্য: বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।
• জটিল: যে রক্ষক সেই ভক্ষক। • যৌগিক: সেই রক্ষক, অথচ সেই ভক্ষক।
• জটিল: যদি সাফল্য চাও তাহলে পরিশ্রম কর। • যৌগিক: পরিশ্রম কর এবং সাফল্য লাভ কর।
• জটিল: যদিও তিনি দরিদ্র তথাপি সৎ। • যৌগিক: তিনি দরিদ্র, কিন্তু সৎ।