‘শহীদ জননী’ হিসেবে অভিহিত করা হয় কাকে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাহানারা ইমাম
সঠিক উত্তর
সঠিক উত্তর: জাহানারা ইমাম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- জাহানারা ইমাম 'শহীদ জননী' হিসেবে পরিচিত।
- জাহানারা ইমামের সন্তান ছিলেন শাফী ইমাম রুমী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার জ্যেষ্ঠ পুত্র শাফী ইমাম রুমী শহীদ হন। ছেলে হারানোর অসীম ত্যাগের কারণে তিনি 'শহীদ জননী' উপাধিতে ভূষিত হন।
• জাহানারা ইমাম:
- জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে, একটি রক্ষণশীল পরিবারে, ১৯২৯ সালের ৩ মে।
- তিনি বাংলাদেশের ইতিহাসে শহীদ জননী হিসেবে খ্যাত।
- তিনি ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটি’ এর আহবায়ক হিসেবে পরিচিতি পান।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’ তার অসাধারণ অবদান।
- এই গ্রন্থে মুক্তিযুদ্ধের শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবলী বর্ণিত হয়েছে।
- ১৯৮১ সালের দিকে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন।
- ১৯৯৪ সালের ২৬ জুন, আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
- পরে তাঁর শেষকৃত্য ঢাকায় আনা হয় এবং সেখানে সমাহিত করা হয়।
• তাঁর রচিত কয়েকটি গ্রন্থ:
- একাত্তরের দিনগুলি (বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর অসাধারণ ডায়েরি গ্রন্থ)
- সাতটি তারার ঝিকিমিকি,
- অন্যজীবন,
- বুকের ভিতর আগুন,
- নাটকের অবসান,
- নিঃসঙ্গ পাইন,
- ক্যানসারের সঙ্গে বসবাস,
- প্রবাসের দিনগুলি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন