'সকলেই যেন সভায় হাজির থাকে।' - বাক্যটি কোন কালের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নিত্যবৃত্ত বর্তমান
সঠিক উত্তর
সঠিক উত্তর: নিত্যবৃত্ত বর্তমান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'সকলেই যেন সভায় হাজির থাকে।' - বাক্যটি 'নিত্যবৃত্ত বর্তমান' কালের উদাহরণ।
• নিত্যবৃত্ত বর্তমান কাল:
- স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত
বর্তমান কাল বলে।
⇒ নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ:
• স্থায়ী সত্য প্রকাশে:
- চার আর তিনে সাত হয়।
• ঐতিহাসিক বর্তমান:
- অতীতের কোনো ঐতিহাসিক ঘটনায় যদি নিত্যবৃত্ত বর্তমান কালের প্রয়োগ হয়, তাহলে তাকে ঐতিহাসিক বর্তমান কাল বলে।
যেমন:
- বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
• কাব্যের ভণিতায়:
- মহাভারতের কথা অমৃত সমান। কাশীরাম দাস শুনে শুনে পুণ্যবান।
• অনিশ্চয়তা প্রকাশে:
- কে জানে দেশে আবার সুদিন আসবে কি না।
• 'যদি', 'যখন', 'যেন' প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎ কাল জ্ঞাপনের জন্য সাধারণ
বর্তমান কালের ব্যবহার হয়।
যেমন:
- বৃষ্টি যদি আসে, আমি বাড়ি চলে যাব।
- সকলেই যেন সভায় হাজির থাকে।
- বিপদ যখন আসে, তখন এমনি করেই আসে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন