কোন নদীটি বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মাতামহুরী
সঠিক উত্তর
সঠিক উত্তর: মাতামহুরী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- মাতামহুরী নদীটি বাংলাদেশের বান্দরবান জেলার লামার মইভার পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এরপর কক্সবাজার জেলার চকরিয়ার ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
অন্যদিকে,
- কর্ণফুলী নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে। এটি বাংলাদেশে প্রবেশ করে চট্টগ্রাম হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- হালদা নদী খাগড়াছড়ির বাদনাতলী পাহাড় থেকে উৎপন্ন হলেও এটি সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়নি। এটি চট্টগ্রামের কালুরঘাটের কাছে কর্ণফুলী নদীতে এসে মিলিত হয়েছে (এটি কর্ণফুলীর একটি উপনদী)।
- নাফ নদীটি মূলত মিয়ানমারের আরাকান পাহাড়ে উৎপত্তি লাভ করেছে এবং এটি বাংলাদেশ-মিয়ানমার সীমানা নির্ধারণকারী একটি আন্তর্জাতিক নদী।
মাতামুহুরী নদী:
- মাতামুহুরী নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের বান্দরবন ও কক্সবাজার জেলার একটি নদী।
- নদীটির দৈর্ঘ্য প্রায় ২৮৭ কিমি।
- নদীটি সর্পিলাকার।
- লামার মাইভার পর্বতে মাতামুহুরী নদীর উৎপত্তি।
- পার্বত্য চট্টগ্রামের উত্তর-পশ্চিম দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব দিক দিয়ে কক্সবাজার জেলায় প্রবেশ করেছে এবং ২১°৪৫´ উত্তর অক্ষাংশ ও ৯১°৫৭´ পূর্ব দ্রাঘিমাংশ বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- বঙ্গোপসাগরে মাতামুহুরীর মোহনায় যে চওড়া বদ্বীপের সৃষ্টি হয়েছে তা ভোলাখাল থেকে খুটাখালি পর্যন্ত বিস্তৃত।
- এই বদ্বীপটি সুন্দরবনের বৈশিষ্ট্যধারী এবং জালের মতো ছড়ানো খাঁড়ি আর গরান বনের আচ্ছাদনসহ ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত।
- এখানে বাঁধ নির্মাণের মাধ্যমে সমগ্র এলাকা চাষাবাদের অধীনে আনা হয়েছে।
- এই নদী সংলগ্ন প্রধান উপজেলা হচ্ছে চকোরিয়া।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন