সম্প্রতি বাংলাদেশের কতজন শান্তিরক্ষী মরণোত্তর "দাগ হ্যামারশোল্ড মেডেল" এর জন্য মনোনীত হয়েছেন? [জুন, ২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৬ জন
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৬ জন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• দাগ হ্যামারশোল্ড মেডেল:
- জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী বাংলাদেশের ৬ জন শান্তিরক্ষী মরণোত্তর মর্যাদাপূর্ণ "দাগ হ্যামারশোল্ড মেডেল" এর জন্য মনোনীত হয়েছেন।
- আফ্রিকার ‘আবেই’ অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (UNISFA) কর্মরত থাকাকালীন ২০২৫ সালের ১৩ ডিসেম্বর একটি ড্রোন হামলায় তারা সবাই নিহত হন।
- ৫ জুন, ২০২৬ তারিখে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করবেন।
⇒ "দাগ হ্যামারশোল্ড মেডেল" এর জন্য মনোনীত ৬ বীর শান্তিরক্ষী:
১) কর্পোরাল মো. মাসুদ রানা
২) প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম
৩) প্রাইভেট মো. সবুজ মিয়া
৪) প্রাইভেট মো. মোমিনুল ইসলাম
৫) প্রাইভেট শামীম রেজা
৬) প্রাইভেট শান্ত মন্ডল
তথ্যসূত্র: বাসস ও ঢাকা ট্রিবিউন।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন