কর: - কোনরূপ প্রত্যক্ষ উপকারের আশা না করে সুনির্দিষ্ট আইন ও নিয়মনীতির আওতায় জনসাধারণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে বলা হয় কর বা Tax। - কর সাধারণত দুই প্রকার: • প্রত্যক্ষ কর: - যে কর প্রথমে যার উপর ধার্য করা হয় চূড়ান্তভাবে তাকেই পরিশোধ করতে হয় তাকে প্রত্যক্ষ কর বলা হয়। - যেমন: আয়কর, ভূমি রাজস্ব, সম্পদ কর প্রভৃতি। • পরোক্ষ কর: - কোনো ব্যক্তির উপর কর ধার্য করা হলে সে যদি করের ভার অন্যের উপর চাপাতে পারে তাকে বলা হয় পরোক্ষ কর। - যেমন: মূল্য সংযোজন কর, বিক্রয় কর, আমদানী শুল্ক প্রভৃতি।
উল্লেখ্য, - বাংলাদেশে ১৯৯১ সালের ১২ জুন জাতীয় সংসদে ভ্যাট বিল উত্থাপিত হয় এবং ৯ জুলাই বিলটি পাশ হয় যা ১ জুলাই ১৯৯১ থেকে কার্যকর হয়।
উৎস: কর ব্যবস্থা ও নিরীক্ষা শাস্ত্র, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।