'ঐশি গান গেয়ে শোনাবে।' - বাক্যটি কোন কালের?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সাধারণ ভবিষ্যৎ
সঠিক উত্তর
সঠিক উত্তর: সাধারণ ভবিষ্যৎ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'ঐশি গান গেয়ে শোনাবে।' - বাক্যটি 'সাধারণ ভবিষ্যৎ' কালের।
• সাধারণ ভবিষ্যৎ কাল:
- যে কাজ হয়নি, ভবিষ্যতে হবে তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে।
যেমন:
- আমি এখন পড়ব।
- শীঘ্রই বৃষ্টি আসবে।
- ঐশি গান গেয়ে শোনাবে।
- আমরা মাঠে খেলতে যাব।
⇒ সাধারণ ভবিষ্যৎ কালের বিশিষ্ট প্রয়োগ:
• আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে ভবিষ্যৎ কাল ব্যবহার হয়।
যেমন:
- কে জানত, আমার ভাগ্য এমন হবে?
- সেদিন কে জানত যে ইউরোপে আবার মহাযুদ্ধের ভেরি বাজবে?
• অতীত কালের ঘটনা সম্পর্কিত যে ক্রিয়াপদে সন্দেহের ভাব বর্তমান থাকে, তার বর্ণনায় সাধারণ ভবিষ্যৎ কালের ব্যবহার হয়।
যেমন:
- ভাবলাম, তিনি এখন বাড়ি গিয়ে থাকবেন।
- তোমরা হয়তো 'বিশ্বনবি' পড়ে থাকবে।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ);
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ ও দ্বাদশ শ্রেণি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন