বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়েছিলো?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পর্তুগিজ
সঠিক উত্তর
সঠিক উত্তর: পর্তুগিজ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত হয়েছিলো পর্তুগিজ ভাষায়।
• মনোএল দা আসসুম্পসাঁউ সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন।
- তাঁর রচিত ব্যাকরণ `Vocabulario Em Idioma Bengalla, E Portuguez : Dividido em duas partes.' বা 'ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পােরতুগিজ'।
- অর্থাৎ বাংলা ও পর্তুগিজ ভাষার শব্দকোষ: দুই ভাগে বিভক্ত। ব্যাকরণ গ্রন্থটি প্রকাশিত হয় ১৭৪৩ খ্রিষ্টাব্দে। তখন ছাপার জন্য বাংলা অক্ষর তৈরি হয়নি বলে বইটি রোমান অক্ষরে মুদ্রিত হয়।
- মনােএল দা আসসুম্পসাঁউ ছিলেন একজন খ্রিষ্টান ধর্মযাজক। জাতিতে ছিলেন পর্তুগিজ।
• তাঁর রচিত অন্য গ্রন্থটি হলো: কৃপার শাস্ত্রের অর্থভেদ।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন