বাংলাদেশে অস্তিত্বশীল উচ্চতম বৃক্ষ হলো বৈলাম। এই বৃক্ষ ২৪০ ফুট পর্যন্ত লম্বা হয়। বাংলাদেশের বান্দরবান জেলার রুমা উপজেলা এবং কক্সবাজার জেলার ডুলাহাজাড়ায় বৈলাম বৃক্ষ দেখা যায়। তবে এ বৃক্ষটি বর্তমানে বিপন্নের পথে। ২০১৭ সালের হিসাব অনুয়ায়ী দেশে মাত্র ২৪ টি বৈলাম বৃক্ষ রয়েছে। (সূত্রঃ দৈনিক সমকাল)