অ্যাঞ্জেলস জলপ্রপাত: - বিশ্বের উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত। - এটি ভেনেজুয়েলায় ক্যানাইমা জাতীয় উদ্যানে অবস্থিত। - এটির উচ্চতা ৯৭৯ মিটার। - এ জলপ্রপাতের পানি বয়ে গেছে অয়ানতেপুই পর্বতের উপত্যকার ওপর দিয়ে চুরুন নদী হয়ে। - এটি পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।
অন্যদিকে, - মিসৌরি নদীর গ্রেট ফলস হল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-মধ্য মন্টানায় উপরের মিসৌরি নদীর উপর একটি সিরিজ জলপ্রপাত । - মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার ওন্টারিওর মাঝে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত। এই জলপ্রপাতটি মাত্র ৫১ মিটার উচ্চতাবিশিষ্ট । - ভিক্টোরিয়া ফলস পৃথিবীর সবচেয়ে চওড়া জলপ্রপাত। এটির উচ্চতা ১০৮ মিটার।