অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? [জুলাই, ২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: দ্বিতীয়
সঠিক উত্তর
সঠিক উত্তর: দ্বিতীয়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ২০২৬:
- জুন, ২০২৬-এ প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) 'The State of World Fisheries and Aquaculture 2026' প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ২০২৪ সালের তথ্যের ভিত্তিতে।
- প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বে মাছসহ জলজ খাতের মোট উৎপাদন রেকর্ড ২৩ কোটি ৫০ লাখ টনে পৌঁছায়। এর মধ্যে ১৯ কোটি ৫০ লাখ টন ছিল জলজ প্রাণী এবং ৪ কোটি টন ছিল শৈবাল। প্রতিবেদন অনুসারে:
• জলজ প্রাণী চাষে বাংলাদেশ বিশ্বে ৫ম স্থানে রয়েছে। উল্লেখ্য, বিশ্বে মাছ উৎপাদনে শীর্ষে রয়েছে চীন। দেশটি বৈশ্বিক উৎপাদনের ৫৬% জোগান দিয়েছে। এরপর রয়েছে ভারত ১২%, ইন্দোনেশিয়া ৬%, ভিয়েতনাম ৫% এবং বাংলাদেশ ৩%।
• অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে ভারত ১ম ও বাংলাদেশ বিশ্বে ২য় স্থানে রয়েছে। বিশ্বে অভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অংশ প্রায় ১১.৫ শতাংশ।
• ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশ।
• তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৪র্থ এবং এশিয়ায় ৩য়।
উল্লেখ্য,
- মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশের জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৫৩ শতাংশ। মৎস্য খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই কোটির বেশি মানুষ জড়িত। এ খাতে প্রায় ১৪ লাখ নারী কাজ করেন।
উৎস: i) FAO ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন