ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট। এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়।
আসিয়ানের সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। সংস্থাটির বর্তমান চেয়ারপার্সন কম্বোডিয়া।
আসিয়ান জোটের বর্তমান সদস্য সংখ্যা দশটি। এগুলো হলো: - ইন্দোনেশিয়া - মালয়েশিয়া - ফিলিপাইন - থাইল্যান্ড - সিঙ্গাপুর - কম্বোডিয়া - লাওস - ভিয়েতনাম - ব্রুনেই ও - মিয়ানমার।
সর্বশেষ ৩৮তম ও ৩৯তম আসিয়ান সামিট ব্রুনাইয়ের বন্দর সেরি বেগওয়ানে ২০২১ সালের ২৬-২৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রথম আসিয়ান সামিট ১৯৭৬ সালের ২৩-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।