মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র?

সঠিক উত্তর

রঙ্গপুর বার্তাবহ

সঠিক উত্তর: রঙ্গপুর বার্তাবহ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'রঙ্গপুর বার্তাবহ' পত্রিকা প্রকাশের ইতিহাস : 
- ১৭৮০-১৮৪৬ খ্রিস্টাব্দ সময়কালে সংবাদপত্রগুলি মূলত কলকাতা থেকেই প্রকাশিত হয়েছে।
- কেন্দ্রীয় রাজধানী এবং শিল্প-সাহিত্য ও ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে সেটাই ছিল স্বাভাবিক।
- বর্তমানে বাংলাদেশ হিসেবে পরিচিত ভূ-খন্ডটি তখন ছিল বঙ্গ প্রদেশের একটি অনুন্নত অংশ যেখানে সাক্ষরতার হার ছিল অতি অল্প, যোগাযোগ ব্যবস্থা ছিল দুর্বল আর মুদ্রণের সুযোগ ছিল অনুপস্থিত।

- তবু বর্তমান বাংলাদেশ অঞ্চলে ১৮৪৭ খ্রিস্টাব্দে জেলা শহর রংপুর থেকে প্রথম সাপ্তাহিক সংবাদপত্র রঙ্গপুর বার্তাবহ প্রকাশিত হয়।
- এর পৃষ্ঠপোষক ছিলেন কুন্ডির জমিদার কালীচরণ রায় চৌধুরী।
- ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশিত এই সাপ্তাহিকের সম্পাদক ছিলেন গুরুচরণ রায়।

• 'রঙ্গপুর বার্তাবহ' আরো নিয়ে কিছু তথ্য:
- রঙ্গপুর বার্তাবহ পূর্ববঙ্গ থেকে প্রকাশিত সর্বপ্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা।
- রংপুরের কুনডি পরগণার জমিদার কালীচন্দ্র রায়ের আর্থিক আনুকূল্যে ১৮৪৭ সালের আগস্ট মাসে (বাংলা ভাদ্র, ১২৫৪) পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- ১৮৫৪ সাল পর্যন্ত তেমন কোন উল্লেখযোগ্য বিরতি ছাড়াই এর প্রকাশনা অব্যাহত থাকে।
- পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন গুরুচরণ শর্মা রায়।
- পরবর্তীকালে পত্রিকাটি বিদেশী শাসন এবং জনগণের ওপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সমালোচনামুখর হয়ে ওঠে।
- ১৮৫৭ সালে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।

অন্যদিকে,
- জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সমাচার দর্পণ ১৮১৮ সালে সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশিত হয়।
- বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ সালে মাসিক 'বঙ্গদর্শন' পত্রিকা প্রকাশিত হয়।
- কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত ঢাকা প্রকাশ (১৮৬১) হল ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা।

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সমাচার দর্পণ
  2. বঙ্গদর্শন
  3. রঙ্গপুর বার্তাবহ সঠিক
  4. ঢাকা প্রকাশ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল