পোপের শহর বলা হয় কোনটিকে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভ্যাটিকান সিটি
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভ্যাটিকান সিটি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• পোপের শহর:
- পোপ হলেন রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু।
- তাঁকে সাধারণত ‘পবিত্র পিতা’ বা ‘হোলি ফাদার’ বলা হয়।
- পোপ ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধানও বটে।
- ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী, পোপ হলেন সেন্ট পিটার এর উত্তরসূরি, যিনি যিশু খ্রিষ্ট দ্বারা চার্চ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
- পোপের শহর হলো ভ্যাটিকান সিটি।
- এটি ইতালির রাজধানী রোমের অভ্যন্তরে অবস্থিত একটি স্বাধীন নগর-রাষ্ট্র এবং ক্যাথলিক চার্চের সদর দপ্তর।
- ধর্মীয় দিক থেকে, পোপের প্রধান কাজ হলো খ্রিস্টীয় বিশ্বাস সংরক্ষণ, ব্যাখ্যা ও প্রচার করা এবং ক্যাথলিক চার্চের ঐক্য বজায় রাখা।
উল্লেখ্য,
- বর্তমান পোপ হলেন চতুর্দশ লিও, যিনি ৮ মে ২০২৫ তারিখে নির্বাচিত হয়েছেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রথম পোপ।
- পোপের সরকারি আবাসস্থল হলো ভ্যাটিকান সিটিতে অবস্থিত ‘অ্যাপোস্টলিক প্যালেস’।
- পোপের দেহরক্ষী বাহিনীর নাম সুইস গার্ড।
উৎস:
১.Britannica;
২. প্রথম আলো।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন