মূল বিষয়বস্তুতে যান

‘তিথিডোর’ উপন্যাসের রচয়িতা কে?

সঠিক উত্তর

বুদ্ধদেব বসু

সঠিক উত্তর: বুদ্ধদেব বসু

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘তিথিডোর’ উপন্যাসের রচয়িতা- বুদ্ধদেব বসু।
-------------------
• ‘তিথিডোর’ উপন্যাস:
- ‘তিথিডোর’ বুদ্ধদেব বসুর কালজয়ী উপন্যাস।

- এটি তিনটি অংশে বিভক্ত—‘প্রথম শ্রাবণ’, ‘করুণ রঙিন পথ’ এবং ‘যবনিকা কম্পমান’। উপন্যাসটিতে বাঙালি মধ্যবিত্ত শিল্পমনা নর-নারীর জীবনযাত্রার একটি মধুর ও আবেগঘন চিত্র অঙ্কিত হয়েছে। এই উপন্যাসের মূল বিষয়বস্তু হলো প্রেম ও যৌবনের সৌন্দর্য ও অনুভূতির প্রকাশ। এতে কাহিনির ভাষা গীতল ও কাব্যময়, যা পাঠককে গভীরভাবে আকর্ষণ করে। বিশেষ করে এর শেষাংশে ‘চৈতন্যপ্রবাহ’ (stream of consciousness) রীতির বর্ণনাভঙ্গি ব্যবহৃত হয়েছে, যা উপন্যাসটিকে আধুনিক রূপ দিয়েছে।
-----------
বুদ্ধদেব বসু:
- বুদ্ধদেব বসু ছিলেন বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য সমালোচক।
- বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পরিবারের আদি নিবাস বিক্রমপুরের মালখানগর।
- তিনি কবি হিসেবে উল্লেখযোগ্য হলেও সম্পাদক হিসেবেও সুপরিচিত ছিলেন।
- তাঁর সম্পাদিত ‘কবিতা’ পত্রিকাটি কলকাতা থেকে ১৯৩৫ সালে প্রকাশিত হয়।
- তিনি পঞ্চপান্ডব কবিদের মধ্যকার একজন।
- তাকে কল্লোল গোষ্ঠীর কবি হিসেবেও অভিহিত করা হয়।
- ১৮ মার্চ ১৯৭৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে:
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমা,
- কালো হাওয়া,
- তিথিডোর,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনের খাতা,
- রাত ভরে বৃষ্টি ইত্যাদি।

উৎস:
তিথিডোর’ উপন্যাস;
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. আবুল হাসান
  3. আহমদ ছফা
  4. বুদ্ধদেব বসু সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল