‘বড়দিদি’ উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভারতী
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভারতী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- “বড়দিদি" প্রথমে ১৩১৪ বঙ্গাব্দে সরলা দেবী সম্পাদিত ‘ভারতী’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়; পরে ১৯১৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
• ‘বড়দিদি’:
- ‘বড়দিদি’ (১৯১৩) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম মুদ্রিত উপন্যাস।
- এটি সরলা দেবী সম্পাদিত ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হলে বাংলা সাহিত্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
- উপন্যাসটির প্রথম নাম ছিল ‘শিশু’।
- শরৎচন্দ্রের এই উপন্যাসের প্রধান আকর্ষণ হলো নারীচরিত্রের সংযম ও মাধুর্য, শাস্ত্রশাসিত জীবন ও স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে টানাপোড়েন এবং সহজ, সাবলীল ভাষাশৈলী।
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হলো-
- সুরেন্দ্রনাথ,
- ব্রজরাজ,
- মাধবী ও
- প্রমীলা।
- এখানে ‘বড়দিদি’ বলতে মাধবীকেই বোঝানো হয়েছে।
--------
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন কথাশিল্পী।
- তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
- তিনি ১৬ই জানুয়ারি, ১৯৩৮ সালে মৃত্যুবরণ করেন।
- তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- দত্তা,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন