সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার। এছাড়া সংসদ সদস্যদেরকেও শপথবাক্য পাঠ করান স্পিকার। অন্যদিকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যবৃন্দ, স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, পিএসসির সদস্যবৃন্দ, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং নির্বাচন কমিশনারদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। (সূত্রঃ বাংলাদেশের সংবিধান)