মূল বিষয়বস্তুতে যান

‘ক্বচিৎ প্রৌঢ়’ ছদ্মনামটি কোন সাহিত্যিকের?

সঠিক উত্তর

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সঠিক উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘ক্বচিৎ প্রৌঢ়’ ছদ্মনামটি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের।
------------------------
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক।
- তিনি ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- কর্মজীবনের শুরুতে তিনি ধর্মতলাস্থ খেলাৎচন্দ্র মেমোরিয়াল স্কুলে শিক্ষকতা করেন। পরে গোপালনগর স্কুলে যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই শিক্ষকতা করেন।

- ১৯২১ সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত ‘উপেক্ষিতা’ গল্পের মাধ্যমে তাঁর সাহিত্যজীবনের সূচনা হয়।
- নিভৃতচারী এই সাহিত্যিকের রচনায় গ্রামীণ জীবন, প্রকৃতি ও বাংলার চিরন্তন জীবনধারা গভীর মানবিক অনুভূতির সঙ্গে ফুটে উঠেছে।
- পাশাপাশি নিম্ন-মধ্যবিত্ত বাঙালির জীবনসংগ্রাম ও সমকালীন আর্থসামাজিক বাস্তবতাও তাঁর সাহিত্যে শক্তভাবে প্রতিফলিত হয়েছে।
- এ কারণে বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর তিনি অন্যতম জনপ্রিয় সাহিত্যিক হিসেবে স্বীকৃতি লাভ করেন।
- ভাগলপুরে চাকরিরত অবস্থায় তিনি ১৯২৫ সালে পথের পাঁচালী উপন্যাস রচনা শুরু করেন এবং ১৯২৮ সালে তা সম্পন্ন করেন।
- এই উপন্যাসই তাঁকে ব্যাপক খ্যাতি এনে দেয় এবং এটি তাঁর শ্রেষ্ঠ রচনা হিসেবে স্বীকৃত।
- অপরাজিত উপন্যাসটি তাঁর পথের পাঁচালী-এর পরবর্তী অংশ।

- সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সম্পাদনার কাজও করেন।
- তিনি চিত্রলেখা নামে একটি সিনেমা পত্রিকার সম্পাদক ছিলেন।
- তিনি হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে দীপক পত্রিকা সম্পাদনা করেন।
- তাঁর ইছামতী উপন্যাসের জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র-পুরস্কার (১৯৫১) লাভ করেন।
- ১৯৫০ সালের ১ নভেম্বর ব্যারাকপুরের ঘাটশিলায় তাঁর মৃত্যু হয়।

- বিভূতিভূষণ রচিত প্রধান উপন্যাসসমূহ হলো—
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- আরণ্যক,
- চাঁদের পাহাড়,
- ইছামতী,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- দৃষ্টি প্রদীপ।

- তাঁর জনপ্রিয় গল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবাদল,
- তালনবমী,
- পুইমাচা,
- কিন্নরদল।

- তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে—
- মরণের ডঙ্কা বাজে,
- স্মৃতির রেখা,
- হীরামানিক জ্বলে,
- উৎকর্ণ,
- হে অরণ্য কথা কও ইত্যাদি।
--------------------------
অন্যদিকে,
- কালিকানন্দ এর ছদ্মনাম: অবধূত।
- মীর মশাররফ হোসেন এর ছদ্মনাম: উদাসীন পথিক, গাজী মিয়াঁ।
- শামসুর রাহমানের ছদ্মনাম: মৈনাক, মজলুম আদিব।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সঠিক
  2. কালিকানন্দ
  3. মীর মশাররফ হোসেন
  4. শামসুর রাহমান

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল