'জাতিসংঘ' নামটি প্রথম কে প্রস্তাব করেছিলেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
সঠিক উত্তর
সঠিক উত্তর: ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- 'জাতিসংঘ' নামটি প্রথম কে প্রস্তাব করেছিলেন মার্কিন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
• জাতিসংঘ গঠনের ইতিহাস:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার মধ্যে বিশ্ববাসী একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে, যাতে ভবিষ্যতে আর কোনো বিশ্বযুদ্ধ না হয়।
- লীগ অব নেশনসের (League of Nations) ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এই ধারণা জন্ম নেয়।
- যুদ্ধের মধ্যেই মিত্র দেশগুলো (বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়ন) একটি নতুন, শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা গঠনের পরিকল্পনা শুরু করে, যাতে ভবিষ্যতে আর কোনো বিশ্বযুদ্ধ না হয়।
⇒ লন্ডন ঘোষণা (Declaration of St. James Palace): ১২ জুন ১৯৪১
- মিত্র দেশ ও নির্বাসিত সরকারগুলো লন্ডনে স্বাক্ষর করে।
- শান্তির ভিত্তি হিসেবে স্বাধীন জনগণের স্বেচ্ছাসম্মত সহযোগিতার কথা উল্লেখ করা হয়।
⇒ আটলান্টিক সনদ (Atlantic Charter): ১৪ আগস্ট ১৯৪১
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক মহাসাগরে বৈঠক করে স্বাক্ষর করেন। এতে বিস্তৃত ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়, যা জাতিসংঘের ধারণার মূল ভিত্তি হয়।
⇒ জাতিসংঘ ঘোষণা (Declaration by United Nations):
- ১ জানুয়ারি ১৯৪২ ওয়াশিংটনে ২৬টি দেশ (পরে আরও ২১টি) স্বাক্ষর করে।
- আটলান্টিক সনদের নীতির প্রতি একাত্মতা প্রকাশ করা হয়।
- এখানেই প্রথমবার ‘United Nations’ বা ‘জাতিসংঘ’ নামটি আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয় ।
- নামটি দিয়েছিলেন মার্কিন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
⇒ মস্কো সম্মেলন: অক্টোবর–নভেম্বর ১৯৪৩
- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও চীনের অংশগ্রহণে।
- সকল শান্তিপ্রিয় রাষ্ট্রের সমতার ভিত্তিতে একটি সাধারণ আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা স্বীকার করা হয়।
⇒ তেহরান সম্মেলন: নভেম্বর–ডিসেম্বর ১৯৪৩
- রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন মিলিত হয়ে যুদ্ধ ও শান্তিকালীন সময়ে একসাথে কাজ করার সিদ্ধান্ত নেন।
⇒ ডাম্বার্টন ওকস সম্মেলন: আগস্ট–অক্টোবর ১৯৪৪
- ওয়াশিংটনে চার বড় শক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, চীন) নতুন সংস্থার কাঠামো (সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ইত্যাদি) তৈরি করে।
⇒ ইয়াল্টা সম্মেলন: ফেব্রুয়ারি ১৯৪৫
- নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি ও ভেটো ক্ষমতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
⇒ সানফ্রান্সিসকো সম্মেলন: ২৫ এপ্রিল – ২৬ জুন ১৯৪৫
- ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদ (UN Charter) চূড়ান্ত করেন। ২৬ জুন ১৯৪৫ সালে ৫০টি দেশ স্বাক্ষর করে।
- পরে পোল্যান্ড স্বাক্ষর করলে মোট ৫১টি প্রতিষ্ঠাতা সদস্য হয়।
তথ্যসূত্র:
i) United Nations Website.
ii) U.S. State Department.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন