পৃথিবীর ঘূর্ণনের কারণে ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৪ মিনিট
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৪ মিনিট
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• প্রমান সময় (Standard Time)
- দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে।
- আমরা জানি যুক্তরাষ্ট্রে ৪টি এবং কানাডাতে ৬টি প্রমাণ সময় রয়েছে।
- সেসব দেশগুলোর প্রশাসনিক ও অন্যান্য কাজের সুবিধার জন্য তারা একাধিক প্রমাণ সময় ব্যবহার করছে।
- যুক্তরাজ্যের লন্ডন শহরের অদূরে অবস্থিত গ্রিনিচের (০° দ্রাঘিমায়) স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়েছে।
- বাংলাদেশ যুক্তরাজ্যের পূর্ব দিকে অবস্থিত, তাই আমাদের দেশে প্রমাণ সময় গ্রিনিচের সময়ের অগ্রবর্তী অর্থাৎ আমাদের এখানে গ্রিনিচের মধ্যাহ্নের পূর্বেই মধ্যাহ্ন হয়ে থাকে।
- গ্রিনিচের দ্রাঘিমা ০° অন্যদিকে আমাদের বাংলাদেশের ঠিক মাঝখানদিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- প্রতি ১ ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।
- তাই ৯০°-এর জন্য সময়ের পার্থক্য হবে ৯০ × ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা।
- ৯০° পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরে কাজ করা হয়।
- আমাদের এখানে যখন দুপুর ১২টা তখন যুক্তরাজ্যের লন্ডন শহরে সকাল ৬টা বাজে।
উৎস: ভূগোল পরিবেশ, নবম ও দশম শ্রেণি।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন