মূল বিষয়বস্তুতে যান

‘সধবার একাদশী’ প্রহসনের নায়ক কে?

সঠিক উত্তর

নিমচাঁদ দত্ত

সঠিক উত্তর: নিমচাঁদ দত্ত

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘সধবার একাদশী’ প্রহসনের নায়ক- নিমচাঁদ দত্ত।
-------------
• সধবার একাদশী:
- সধবার একাদশী (১৮৬৬) দীনবন্ধু মিত্র রচিত একটি বিখ্যাত প্রহসন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে একশ্রেণির শিক্ষিত যুবকের মধ্যে সুরাপান ও বেশ্যাসক্তির কারণে যে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছিল, এই প্রহসনে তারই চিত্র তুলে ধরা হয়েছে। নাটকের প্রধান চরিত্র নিমচাঁদ দত্ত একজন প্রতিভাবান ব্যক্তি হলেও কুসঙ্গ ও নৈতিক দুর্বলতার কারণে জীবনে ব্যর্থতা, অধঃপতন ও আত্মগ্লানির শিকার হয়। তাঁর চরিত্রের মাধ্যমে সমাজের নৈতিক সংকট ও ব্যক্তিজীবনের ট্র্যাজেডি ফুটে উঠেছে। এছাড়া কেনারাম চরিত্রের মাধ্যমে তৎকালীন শিক্ষিত সমাজের নৈতিক অবক্ষয় ও বিচারব্যবস্থার হাস্যকর দিক তুলে ধরা হয়েছে।

- নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো—
- নিমচাঁদ দত্ত, জীবনচন্দ্র, অটলবিহারী, কেনারাম, সৌদামিনী, গিন্নী ও কাঞ্চন।

• দীনবন্ধু মিত্র:
- দীনবন্ধু মিত্র ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম ছিল গন্ধর্বনারায়ণ।
- ১৮৭১ সালে লুসাই যুদ্ধ চলাকালে তিনি কাছাড় অঞ্চলে ডাক বিভাগের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন।
- এই কাজের স্বীকৃতিস্বরূপ সরকার তাঁকে ‘রায়বাহাদুর’ উপাধি দেয়।
- তাঁর শ্রেষ্ঠ রচনা ও নাটক হলো ‘নীলদর্পণ’।

• দীনবন্ধু মিত্রের প্রহসন:
- সধবার একাদশী,
- বিয়ে পাগলা বুড়ো,
- জামাই বারিক।

• দীনবন্ধু মিত্রের নাটক:
- লীলাবতী,
- নবীন তপস্বিনী,
- কমলে কামিনী।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জীবনচন্দ্র
  2. অটলবিহারী
  3. নিমচাঁদ দত্ত সঠিক
  4. কেনারাম

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল