মেধাবী
Toggle menu

'লায়ন্স ক্লাব' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

সঠিক উত্তর
যুক্তরাষ্ট্র

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

লায়ন্স ক্লাব (Lion's Club)
‘লায়ন্স ক্লাব’ - বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটি ক্লাবের সদস্যদের কমিউনিটিকে সেবাদান ও সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে গড়ে উঠেছে।

এক নজরে লায়ন্স ক্লাব
প্রতিষ্ঠাকাল - ৭ জুন, ১৯১৭ সাল
প্রতিষ্ঠার স্থান - ইলিনয়, যুক্তরাষ্ট্র
কার্যক্ষেত্র ও সদস্য সংখ্যা - বিশ্বের ২০০টির বেশি দেশে প্রায় ৪৭ হাজার ক্লাব ও এর ১.৪ মিলিয়ন সদস্য।
সদরদপ্তর - ইলিনয়, যুক্তরাষ্ট্র
স্লোগান/Motto - "We Serve"

➣ লায়ন্স ক্লাব - সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য -
⤇ প্রথম বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট সমস্যা ও দ্রুত শিল্পায়নের নেতিবাচক প্রভাবকে মোকাবেলা করার উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের মেলভিন জোন্স নামের এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ী ক্লাবগুলোকে নিয়ে এটি গঠন করেন। বর্তমানে এটি শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে।
⤇ ১৯২০ সালে এটি আন্তর্জাতিকীকরণ করা হয়। এই ক্লাবের সদস্যদের ‘Lion’ বলা হয়।
⤇ ১৯৪৫ সালে এই ক্লাবের ৪৬টি দেশের এক প্রতিনিধি দল জাতিসংঘ গঠনকালীন সময়ে এর ‘NGO Section’ প্রতিষ্ঠা করে।
⤇ ‘বোর্ড অব ট্রাস্টি’ - হচ্ছে এই ক্লাবের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ অঙ্গ এবং চেয়ারম্যান এর প্রধান হিসাবে কাজ করে। চেয়ারম্যান ১ বছরের জন্য নির্বাচিত করা হয়।

সূত্র: লায়ন্স ক্লাব এর ওয়েবসাইট

সকল অপশন

রেফারেন্স মাত্র

সুইজারল্যান্ড
যুক্তরাষ্ট্র সঠিক
যুক্তরাজ্য
কানাডা

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড