এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
আধুনিক মূল্যবোধ:
- সমাজ নিয়ত পরিবর্তনশীল, আর এ পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধেরও পরিবর্তন ঘটে।
- এজন্যই অতীতের অনেক মূল্যবোধ বর্তমানে অর্থহীন হয়ে পড়েছে।
- অতীতে বাল্যবিবাহের প্রচলন ছিল, কিন্তু এখন মানুষ এটি অপছন্দ করে এবং রাষ্ট্র আইন করে বাল্যবিবাহ বন্ধ করেছে।
একইভাবে,
- একসময় হিন্দু সমাজে সতীদাহ প্রথা, সহমরণ প্রথা প্রচলিত ছিল এবং বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল, যা বর্তমানে বিলুপ্ত হয়েছে।
— বিধবা বিবাহ চালু করা, নারী-পুরুষ ও তৃতীয় লিঙ্গের সমান সুযোগ নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধ করা এবং সতীদাহ প্রথা নিষিদ্ধ করাকে আধুনিক মূল্যবোধ হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?
Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?
কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?
’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?
সুশাসনের মূল ভিত্তি কী?