পাহাড়ি অঞ্চলের বর্ষবরণ উৎসব-
সঠিক উত্তর
সঠিক উত্তর: বৈসাবি
সঠিক উত্তর
সঠিক উত্তর: বৈসাবি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• পাহাড়ি অঞ্চলের বর্ষবরণ উৎসব: বৈসাবি।
» বৈসাবি:
- বৈসাবি হলো পার্বত্য চট্টগ্রামের প্রধান তিনটি নৃগোষ্ঠী-চাকমা, মারমা ও ত্রিপুরা-এর বর্ষবরণ উৎসবের সম্মিলিত রূপ। এই উৎসবটি তিনটি সম্প্রদায়ের নিজস্ব নামেও পরিচিত:
→ চাকমা: বিঝু,
→ মারমা: সাংগ্রাই,
→ ত্রিপুরা: বৈসু,
এই উৎসবটি চৈত্র মাসের শেষ দুই দিন এবং বৈশাখের প্রথম দিন পর্যন্ত তিন দিনব্যাপী পালিত হয়।
- বিঝু: চাকমা সম্প্রদায়ের এই উৎসব তিন দিন ধরে পালিত হয়-ফুল বিঝু, মূল বিঝু ও গইজ্জা-পইজ্জা বিঝু।
- সাংগ্রাই: মারমা সম্প্রদায়ের এই উৎসবেও তিন দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, খেলাধুলা ও খাওয়া-দাওয়ার আয়োজন থাকে।
- বৈসু: ত্রিপুরা সম্প্রদায়ের এই উৎসবেও তিন দিনব্যাপী নানা আচার-অনুষ্ঠান পালিত হয়।
অন্যদিকে,
- গারো: ওয়াংগালা (ধান কাটার পর ধন্যবাদজ্ঞাপন উৎসব)।
- মুরং: ছিয়াছত-প্লাই (সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব)।
- ওঁরাও: ডানডাকাঁটা (সৃষ্টিকর্তা ধরমেশকে সন্তুষ্ট রাখার জন্য তাঁর উদ্দেশ্যে পূজা)।
উৎস: বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন