ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে- [সেপ্টেম্বর, ২০২৫]
সঠিক উত্তর
সঠিক উত্তর: স্লোভেনিয়া
সঠিক উত্তর
সঠিক উত্তর: স্লোভেনিয়া
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
অস্ত্র নিষেধাজ্ঞা:
- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া।
- ১ আগস্ট এ নিষেধাজ্ঞা জারি করে স্লোভেনিয়া।
- মূলত, গাজায় নির্বিচার গণহত্যার প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা নিশ্চিত করেছেন স্লোভানিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গলোব।
উল্লেখ্য,
- বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও অন্যান্য দেশ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কেনে ইসরায়েল।
- বিশেষ করে যুদ্ধবিমান, স্বয়ংক্রিয় বোমা আর মিসাইলসহ বেশকিছু সামরিক সরঞ্জামের ক্ষেত্রে পশ্চিমা মিত্রদের উপর অনেকাংশেই নির্ভরশীল তেলআবিব।
- এ তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবছর ইসরায়েলকে কমপক্ষে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করে ওয়াশিংটন।
- এরপরই রয়েছে জার্মানি, যুক্তরাজ্য ও ইতালির মতো ইউরোপের দেশগুলো।
তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [Link]
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন