মূল বিষয়বস্তুতে যান

প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধি ঘটেছে নিচের কোন বাক্যে?

সঠিক উত্তর

তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অভিভূত করেছে।

সঠিক উত্তর: তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অভিভূত করেছে।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধি:
-
বাংলা ব্যাকরণে শব্দের সঙ্গে ভুল বা অপ্রয়োজনীয় প্রত্যয় যুক্ত করলে ভাষাগত অশুদ্ধি সৃষ্টি হয়।
- সঠিক প্রত্যয় না জানার কারণে, একই অর্থের একাধিক প্রত্যয় ব্যবহার বা অপ্রয়োজনীয় প্রত্যয় সংযোজনের ফলে শব্দের অর্থ বদলে যেতে পারে এবং বাক্যের যথার্থতা নষ্ট হয়।

- প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধি ঘটেছে- ‘তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অভিভূত করেছে।' এই বাক্যে।
- শুদ্ধ রূপ: তার সৌন্দর্যবোধ আমাকে অভিভূত করেছে।
-----------------------------
• প্রত্যয়ের ভুল প্রয়োগজনিত- শুদ্ধ–অশুদ্ধ রূপ:

অশুদ্ধ: রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।
শুদ্ধ: রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।

অশুদ্ধ: সৌজন্যতার জন্য অর্থের প্রয়োজন হয় না।
শুদ্ধ: সৌজন্যের / সৌজন্যবোধের জন্য অর্থের প্রয়োজন হয় না।

অশুদ্ধ: দুর্বলতবশত সে আসতে পারেনি।
শুদ্ধ: দুর্বলতাবশত সে আসতে পারেনি।

অশুদ্ধ: ইহার আবশ্যক নেই।
শুদ্ধ: ইহার আবশ্যকতা নেই।

অশুদ্ধ: ছেলেটি অহর্নিশি তার মাকে জ্বালাতন করে।
শুদ্ধ: ছেলেটি অহর্নিশ তার মাকে জ্বালাতন করে।

অশুদ্ধ: তার সাংঘাতিক আনন্দ হলো।
শুদ্ধ: তার অপরিসীম আনন্দ হলো।

অশুদ্ধ: মহাসমারোহে প্রধান অতিথিকে সুস্বাগত জানানো হল।
শুদ্ধ: মহাসমারোহে প্রধান অতিথিকে স্বাগত জানানো হল।

অশুদ্ধ: মিছিল করার জন্য সবাই একত্রিত হলো।
শুদ্ধ: মিছিল করার জন্য সবাই একত্র হলো।

অশুদ্ধ: সৌজন্যতা বজায় রাখা উচিত।
শুদ্ধ: সৌজন্য বজায় রাখা উচিত।

অশুদ্ধ: ঘটনাটি প্রমাণ হয়েছে।
শুদ্ধ: ঘটনাটি প্রমাণিত হয়েছে।

অশুদ্ধ: বাহুল্যতা পরিহার করা উচিত।
শুদ্ধ: বাহুল্য পরিহার করা উচিত।

অশুদ্ধ: মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠতর সন্তান।
শুদ্ধ: মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

অশুদ্ধ: ঐক্যতার ভিত্তিতে কাজটি সম্পাদিত হয়েছে।
শুদ্ধ: ঐক্যের ভিত্তিতে কাজটি সম্পাদিত হয়েছে।

অশুদ্ধ: সে সমৃদ্ধশালী পরিবারের সন্তান।
শুদ্ধ: সে সমৃদ্ধ পরিবারের সন্তান।

অশুদ্ধ: লোকটির পোশাকে দারিদ্র্যতার ছাপ স্পষ্ট।
শুদ্ধ: লোকটির পোশাকে দারিদ্র্যের ছাপ স্পষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অভিভূত করেছে। সঠিক
  2. রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।
  3. সৌজন্যবোধের জন্য অর্থের প্রয়োজন হয় না।
  4. দুর্বলতাবশত সে আসতে পারেনি।

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল