মেধাবী
Toggle menu

সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রের অনগ্রসর নাগরিকদের জন্যে বিশেষ বিধান প্রণয়নের কথা বলা হয়েছে?

সঠিক উত্তর
২৮(৪) নং অনুচ্ছেদ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বাংলাদেশ সংবিধানের ২৮(৪) নং অনুচ্ছেদে রাষ্ট্রের অনগ্রসর নাগরিকদের জন্যে বিশেষ বিধান গ্রহণের কথা বলা হয়েছে।
এতে বলা হয়,
“নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।”
অন্যদিকে,
- ১৯(৩) নং অনুচ্ছেদ : জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ‍সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন।
- ২৮(২) নং অনুচ্ছেদ : রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন।
- ২৯(১) নং অনুচ্ছেদ : প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্যে সুযোগের সমতা থাকিবে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান)

সকল অপশন

রেফারেন্স মাত্র

১৯(৩) নং অনুচ্ছেদ
২৮(২) নং অনুচ্ছেদ
২৮(৪) নং অনুচ্ছেদ সঠিক
২৯(১) নং অনুচ্ছেদ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড