মূল বিষয়বস্তুতে যান

"এদেশের মানুষ চাইনা, মাটি চাই" উক্তিটি কার?

সঠিক উত্তর

লে. জেনারেল টিক্কা খান

সঠিক উত্তর: লে. জেনারেল টিক্কা খান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অপারেশন সার্চ লাইট:
- পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে যে ভয়াবহ গণহত্যা অভিযান চালায়, তার নাম ছিল 'অপারেশন সার্চ লাইট'।
- যদিও হানাদার বাহিনী ২৫ মার্চ এ অভিযান শুরু করেছিল, তবে মূল পরিকল্পনা করা হয়েছিল মার্চ মাসের শুরু থেকেই।
- ১৮ মার্চ টিক্কা খান এবং রাও ফরমান আলী 'অপারেশন সার্চ লাইট' এর নীলনকশা তৈরি করেন।
- ১৯ মার্চ, পূর্ব পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু হয়। এর ফলে গাজীপুরের জয়দেবপুরে সংঘর্ষের ঘটনা ঘটে, যা ছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ।
- ২৫ মার্চ রাতেই গণহত্যা শুরু করা হয়। এই পরিকল্পনার তত্ত্বাবধান করেন পাকিস্তানের গভর্নর লে. জেনারেল টিক্কা খান।তিনি তার সৈন্যদের নির্দেশ দেন, "এদেশের মানুষ চাইনা, মাটি চাই।" পোড়ামাটির নীতি অনুসরণ করে পাক সেনারা গণহত্যা চালাতে থাকে, যার মানে ছিল সবকিছু ধ্বংস করে হলেও মাটির ওপর তাদের দখল বজায় রাখতে হবে।
- ঢাকার মূল দায়িত্বে ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী এবং অন্যান্য অঞ্চলের কমান্ডে ছিলেন মেজর জেনারেল খাদিম হোসেন রেজা।
- পাকিস্তান আর্মিতে কর্মরত বাঙালি অফিসারদের হত্যা বা গ্রেফতার করার জন্য আগেই পরিকল্পনা করা হয়।
- ঢাকার পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ই বি আর সহ দেশের বিভিন্ন স্থানে সামরিক ও আধাসামরিক বাহিনীর সৈন্যদের নির্মমভাবে হত্যা করা হয়।

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রাও ফরমান আলী
  2. মেজর জেনারেল খাদিম হোসেন রেজা
  3. লে. জেনারেল টিক্কা খান সঠিক
  4. মোহাম্মদ আলি জিন্নাহ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল