মূল বিষয়বস্তুতে যান

এক ডজন কমলা ৭২ টাকায় ক্রয় করে প্রতি হালি ৩৬ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সঠিক উত্তর

৫০% লাভ

সঠিক উত্তর: ৫০% লাভ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গণিত ১ নম্বর

১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: এক ডজন কমলা ৭২ টাকায় ক্রয় করে প্রতি হালি ৩৬ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
আমরা জানি,
১ ডজন = ১২টি
১২টি কমলার ক্রয়মূল্য = ৭২ টাকা
∴ ১টি কমলার ক্রয়মূল্য = ৭২/১২ = ৬ টাকা

আবার,
১ হালি = ৪টি
৪টি কমলার বিক্রয়মূল্য = ৩৬ টাকা
∴ ১টি কমলার বিক্রয়মূল্য = ৩৬/৪ = ৯ টাকা

যেহেতু বিক্রয়মূল্য ৯ টাকা, ক্রয়মূল্য ৬ টাকার চেয়ে বেশি, তাই লাভ হয়েছে।
∴ ১টি কমলায় লাভ = ৯ - ৬ = ৩ টাকা

এখন,
৬ টাকায় লাভ হয় = ৩ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৩/৬ = ১/২ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ১০০ × (১/২) = ৫০ টাকা

সুতরাং, ৫০% লাভ হবে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৫০% ক্ষতি
  2. ৫০% লাভ সঠিক
  3. ৩৫% লাভ
  4. ২০% ক্ষতি

প্রশ্ন তথ্য

বিষয়
গণিত
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি প্রধান শিক্ষক
মার্ক
1.00

গণিত বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

  2. 2

    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

  3. 3

    দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?

  4. 4

    ২ এর কত শতাংশ ৮ হবে?

  5. 5

    "প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)"

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল