'সাক্ষী গোপাল' বাগ্ধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নিষ্ক্রিয় দর্শক
সঠিক উত্তর
সঠিক উত্তর: নিষ্ক্রিয় দর্শক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- 'সাক্ষী গোপাল' বাগ্ধারাটির অর্থ- নিষ্ক্রিয় দর্শক।
- বাক্যে প্রয়োগ- তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নেই।
অন্যদিকে,
- 'খয়ের খাঁ' বাগ্ধারাটির অর্থ- চাটুকার - তুমি তো বড় সাহেবের খয়ের খাঁ, তিনি যা বলেন তুমি তাই বল।
• আরও কিছু বাগ্ধারা ও প্রয়োগ-
- হাটে হাঁড়ি ভাঙা (গোপন কথা প্রকাশ করা)- আমাকে ঘাঁটিও না বলছি, তা হলে আমি হাটে হাঁড়ি ভেঙে দেব
- হাতটান (চুরির অভ্যাস)- দামি জিনিসপত্র সাবধানে রেখ, ছেলেটার হাতটান অভ্যাস আছে
- হাড় হাভাতে (হতভাগ্য)- সব হারিয়ে ছেলেটি একেবারে হাড় হাভাতে এর কিছু হবে না
- গলগ্রহ (পরের বোঝাস্বরূপ থাকা)- কারো গলগ্রহ হয়ে থাকা যে কী কষ্ট, তা আমার বিলক্ষণ জানা আছে।
- গোবর গণেশ (মূর্খ)- না জানে লেখাপড়া, না আছে বুদ্ধি- ছেলেটা একেবারে গোবর গণেশ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন