মূল বিষয়বস্তুতে যান

"চলো, নাটক দেখে আসি।”- এটি কোন ধরনের বাক্য?

সঠিক উত্তর

অনুজ্ঞাসূচক বাক্য

সঠিক উত্তর: অনুজ্ঞাসূচক বাক্য

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

"চলো, নাটক দেখে আসি।”- এটি অনুজ্ঞাসূচক বাক্য।
-----------
• অনুজ্ঞাবাচক বা আদেশসূচক বাক্য:
- যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। একে আজ্ঞাসূচক, আজ্ঞাবাচক, অনুজ্ঞাসূচক বাক্যও বলা হয়।
- যেমন:
- আদেশ: কাছে এসো।
- উপদেশ: সদা সত্য কথা বলবে।
- অনুরোধ: দয়া করে আমার কাজটা করে দেবেন।
- নিষেধ: ‘ছেলেরা, ওইখানে যেও না; ওখানে ভূত।’
- প্রস্তাব: চলো, নাটক দেখে আসি।
------------------
অন্যদিকে,

• বিবৃতিমূলক বাক্য :
- যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা বর্ণনা নির্দেশ করা হয়, তাকে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য বলে।
- যেমন- 'ওসমান ভালো ক্রিকেট খেলতে পারে।
- বিবৃতিমূলক বাক্য দুই প্রকারের-
- অস্তিবাচক বাক্য ও নেতিবাচক বাক্য।

• ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য:
- যে বাক্যে বক্তার ইচ্ছা বা প্রার্থনাসূচক অর্থ প্রকাশ পায়, তাকে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য বলে।
- যেমন- 'তুমি সাধনায় সফল হও।'

• আবেগসূচক বাক্য:
- যে বাক্যে বক্তার মনের আনন্দ, বেদনা, শোক-বিষাদ ইত্যাদি আবেগ প্রকাশ পায়, তাকে আবেগসূচক বাক্য বলে।
- যেমন-'হুররে! আমরা খেলায় জিতেছি।'

উৎস:
বাংলা ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অনুজ্ঞাসূচক বাক্য সঠিক
  2. বিবৃতিমূলক বাক্য
  3. ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য
  4. আবেগসূচক বাক্য

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল