মূল বিষয়বস্তুতে যান

মুক্তিযুদ্ধকালীন জনমত গঠনে লন্ডন তথা ইউরোপে প্রবাসী বাঙালিদের নেতৃত্ব দেন কে?

সঠিক উত্তর

আবু সাঈদ চৌধুরী

সঠিক উত্তর: আবু সাঈদ চৌধুরী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মুক্তিযুদ্ধকালীন বিদেশে জনমত গঠন:
- পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা শুরু হলে তাৎক্ষণিকভাবে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের সহায়তায় এগিয়ে আসেন।
- এর মধ্যে লন্ডন, নিউইয়র্ক, ওয়াশিংটনে (যেখানে বাঙালিরা সংখ্যায় বেশি ছিলেন) বাঙালিরা সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন প্রতিবাদ সভার আয়োজন করেন, স্মারকলিপি দেন, সংসদ সদস্যদের কাছে ধর্ণা দেন, মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করেন।
- লন্ডনে ইউরোপের অন্যান্য প্রবাসী বাঙালিরা এসে মিলিত হতেন।
- লন্ডনে প্রবাসী বাঙালিদের নেতৃত্ব দেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

এছাড়া,
- আবুল হাসান মাহমুদ আলী মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে নিউইয়র্কে পাকিস্তান কনসুলেট জেনারেলের ভাইস কনসালের পদ থেকে পদত্যাগ করেন।
- জাফরউল্লাহ চৌধুরী বিদেশে ডাক্তারি পড়া অসমাপ্ত রেখে দেশে এসে যুদ্ধকালীন মেডিকেল ক্যাম্প ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
- হুমায়ুন রশিদ চৌধুরী দিল্লীতে পাকিস্তান দূতাবাসে কর্মরত ছিলেন এবং পাকিস্তানের পক্ষ ত্যাগ করে পদত্যাগ করেন।

উৎস: ইতিহাস প্রথমপত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আবু সাঈদ চৌধুরী সঠিক
  2. আবুল হাসান মাহমুদ আলী
  3. জাফরউল্লাহ চৌধুরী
  4. হুমায়ুন রশিদ চৌধুরী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল