মেধাবী
Toggle menu

তিস্তা ও ব্রহ্মপুত্র নদ কোথায় মিলিত হয়েছে?

সঠিক উত্তর
চিলমারী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

তিস্তা নদী:
- তিস্তা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী।
- এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী।
- তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী।
- একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়।
- সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার কাছে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে।
- তিস্তা ও ব্রহ্মপুত্র নদ মিলিত হয়েছে।

ব্রহ্মপুত্র (Brahmaputra) নদ:
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের তিব্বত অংশের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে।
- এরপর তিব্বত হয়ে ভারতের আসাম রাজ্যের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- বাংলাদেশে ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে।
- মেঘনা নদীতে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এটি পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত।
- বাংলাদেশ অংশে ব্রহ্মপুত্র নদ প্রায় ২৭৭ কিলোমিটার প্রবাহিত হয়েছে।
- প্রধান শাখানদী: বংশী ও শীতলক্ষ্যা।
- প্রধান উপনদী: ধরলা ও তিস্তা।

উল্লেখ্য,
• বিভিন্ন নদ-নদীর মিলনস্থল:
- পদ্মা ও মেঘনা: চাঁদপুর।
- যমুনা ও পদ্মা: গোয়ালন্দ।
- সুরমা ও কুশিয়ারা: ভৈরব (আজমেরীগঞ্জ)।
- পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা: ভৈরব বাজার।
- তিস্তা ও ব্রহ্মপুত্র: কুড়িগ্রামের চিরমারীতে।

উৎস: i) জাতীয় নদী রক্ষা কমিশন ওয়েবসাইট।
ii) জাতীয় তথ্য বাতায়ন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

চিলমারী সঠিক
আজমিরীগঞ্জ
গোয়ালন্দ
ভৈরব

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড