উনিশ শতকের মধ্যভাগে স্যার সৈয়দ আহমদ খান উত্তর ভারতে আলীগড় আন্দোলন গড়ে তোলেন।
• সৈয়দ আহমদ খান: - আলীগড় আন্দোলনের মূলে ছিলো মুসলমানদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং ইংরেজদের সাথে সুসম্পর্ক বজায রেখে মুসলমানদের উন্নয়ন সাধন। - এই লক্ষে সৈয়দ আহমদ খানের প্রচেষ্টায় আলীগড় বিশ্বদ্যিালয় প্রতিষ্টিত হয়। - ১৮৮৬ খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ খান ‘মোহামেডান এডুকেশনাল কনফারেন্স’ নামে একটি সংস্থা গঠন করেন। - সৈয়দ আহমদ খান কুরআনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন।
- তিনি বেনারসে ‘ভারতীয় মুসলমানদের শিক্ষা উন্নয়ন সমিতি’, নামে একটি সংস্থাও গঠন করেন। - এ সমিতির সুপারিশে মুসলমানদেরকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সৈয়দ আহমদ খান ১৮৭৫ খ্রিস্টাব্দে আলীগড়ে ‘মোহামেডান এ্যাংলো ওরিয়েন্টাল স্কুল’ প্রতিষ্ঠা করেন। দু’বছর পরে এটি কলেজে উন্নীত হয়।
- ১৮৭৭ খ্রিস্টাব্দে উক্ত ‘মোহামেডান এ্যাংলো ওরিয়েন্টাল কলেজ’ প্রতিষ্ঠার পর আলীগড় মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। - সৈয়দ আহমদ খানের আহবানে আলীগড়ে ‘মোহামেডান ডিফেন্স এসোসিয়েশন’ গঠিত হয়। - ১৮৯৮ খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ মৃত্যুবরণ করেন।
তথ্যসুত্র: ইতিহাস প্রথম পত্র, (HSC Programme) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।