মূল বিষয়বস্তুতে যান

শালবন বিহার প্রত্নস্থলটি কোন প্রাচীন জনপদে অবস্থিত?

সঠিক উত্তর

সমতট

সঠিক উত্তর: সমতট

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

» শালবন বিহার প্রত্নস্থলটি প্রাচীন জনপদে সমতটে অবস্থিত।

সমতট:
- সমতট দক্ষিণ-পূর্ব বাংলার একটি প্রাচীন জনপদ।
- সমুদ্রগুপ্তের সময় (চতুর্থ শতাব্দী) থেকে এর স্বতন্ত্র অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়।
- এলাহাবাদ প্রশস্তিতে ডবাক, কামরূপ, নেপাল ও কর্তৃপুরের সঙ্গে সমতটকে পূর্ব সীমান্তের প্রত্যন্ত রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
- বৃহৎসংহিতায় (ষষ্ঠ শতাব্দী) বঙ্গ থেকে পৃথক একটি জনপদ হিসেবে সমতটের উল্লেখ পাওয়া যায়।
- সপ্তম শতাব্দীতে বাংলা ভ্রমণকালে হিউয়েন সাঙ তাঁর বর্ণনায় উল্লেখ করেন যে, কামরূপ (পূর্ব আসাম) থেকে দক্ষিণ দিকে ১,২০০–১,৩০০ লি (প্রায় ৩৫০ কিলোমিটার) অতিক্রম করে তিনি সমতটে (সান-মো-তা-চা) পৌঁছান।
- তাঁর বর্ণনা অনুযায়ী, সমতটের পরিধি ছিল প্রায় ৩,০০০ লি (প্রায় ৮০০ কিলোমিটার)।
- জনপদটি সমুদ্রের তীরে অবস্থিত, নিচু ও আর্দ্র ছিল।
- তিনি বৌদ্ধ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সমতটের রাজধানীর বর্ণনা দেন, যার আয়তন ছিল প্রায় ২০ লি (প্রায় ৫.৫ কিলোমিটার)।
- ময়নামতি-লালমাই পাহাড়শ্রেণি এবং এর পার্শ্ববর্তী প্লাবন সমভূমি অঞ্চল থেকে প্রাপ্ত রাত, দেব, চন্দ্র ও খড়্গ বংশের তাম্রশাসনে ‘সমতট’ এবং রাজধানী ‘দেবপর্বত’-এর উল্লেখ রয়েছে।
- গবেষকদের মতে, লালমাই-ময়নামতি পাহাড়শ্রেণিতে প্রাপ্ত প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষই প্রাচীন দেবপর্বত নগরীর নিদর্শন।

উৎস:
i) বাংলাপিডিয়া।
ii) বণিক বার্তা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. পুণ্ড্র
  2. হরিকেল
  3. সমতট সঠিক
  4. বরেন্দ্র

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি প্রধান শিক্ষক
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল