২০২৩ অর্থনীতিতে নোবেল পুরস্কার: - ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ক্লডিয়া গোল্ডিন। - শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি। - তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। - অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে ক্লডিয়ার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। - নোবেল কমিটি বলছে, শতাব্দীর পর শতাব্দী ধরে নারীর উপার্জন এবং শ্রমবাজারে অংশগ্রহণ সম্পর্কে প্রথমবারের মতো বিস্তৃত গবেষণা করেছেন অর্থনীতিতে নোবেলবিজয়ী ক্লডিয়া গোল্ডিন। - তার গবেষণা এ ক্ষেত্রে নারীর অবস্থানের পরিবর্তন এবং সেই সঙ্গে লিঙ্গ বৈষম্যের প্রধান কারণগুলো উন্মোচন করে।
অন্যদিকে - - ২০২২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ বেন এস. বার্নাকে, অর্থনীতিবিদ ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিগভিগ।
উল্লেখ্য, - অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।