দেব বংশ: - অষ্টম শতকের মাঝামাঝি একই অঞ্চলে দেব বংশের উদ্ভব হয়। - দেববংশের চারজন রাজার নাম পাওয়া যায়। এরা হলেন- • শ্রী শান্তিদেব, • শ্রী বীরদেব, • শ্রী আনন্দদেব, • শ্রী ভবদেব। - শক্তিশালী দেব রাজারা ছিলেন বৌদ্ধ। - তাঁদের রাজধানী ছিল দেবপর্বতে। - কুমিল্লার নিকট ময়নামতির দক্ষিণে ছিল এই দেবপর্বত। - সমগ্র সমতট অঞ্চল জুড়ে দেবরাজাদের রাজত্ব ছিল। - দেবরাজা আনন্দের রাজধানীতে 'আনন্দ বিহার' বলে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করা হয়। - আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দ থেকে ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত দেবরাজাদের শাসন চালু থাকে।
তথ্যসূত্র - ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।